রাজধানীর মগবাজারে আদ্ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, ছয়টি বাচ্চা মারা যাওয়ার খবর পেয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আমরা হাসপাতালে এসেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। দ্রুতই বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারব।
এতটুকু জেনেছি আজ ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে বাচ্চাগুলো মারা গেছে।































































































































































































































