ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ও অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। ১ মে এ অভিযান শুরু হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।































































































































































































































