রাজশাহীতে বৃষ্টির ঝরা স্বস্তি, আম ও অন্য ফসলের জন্য কেমন হলো

রাজশাহীতে বৃষ্টির ঝরা স্বস্তি, আম ও অন্য ফসলের জন্য কেমন হলো

রাজশাহীতে বৃষ্টির ঝরা স্বস্তি ফিরে এসেছে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে কাঙ্ক্ষিত সেই বৃষ্টি। এই বৃষ্টি আমসহ অন্য ফসলের জন্য দরকারি ছিল বলে জানিয়েছেন একাধিক চাষি ও কৃষি বিভাগ। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত জেলায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। এটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, রাজশাহীতে আরও বৃষ্টি হতে পারে। গতকাল রাতে তেমন ঝড় হয়নি। তবে ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস ছিল। বৃষ্টি হওয়াতে জেলায় তাপমাত্রা কমে এসেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে গত এপ্রিল মাসে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। ৭ এপ্রিল ১ দশমিক ৪ মিলিমিটার এবং গত ২৮ মার্চ ৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর আর তেমন বৃষ্টি হয়নি। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে এবং এপ্রিলজুড়ে তা তীব্র আকার ধারণ করে। ২২ এপ্রিল রাজশাহীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর মধ্যে এপ্রিলের শেষ দিকে দেশের নানা স্থানে বৃষ্টি হচ্ছিল। কিন্তু রাজশাহীতে কয়েক দিন ধরে মেঘ জমলেও বৃষ্টি হচ্ছিল না। উল্টো গরমের তীব্রতা ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।