রাজশাহীর মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজে প্রায় ৩৩ বছরের পুরোনো ২৫টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে নিলামে মাত্র ১ লাখ ১০ হাজার টাকায় হরীতকী, পলাশ, কৃষ্ণচূড়া, মেহগনিসহ বিভিন্ন ফল ও ফুলের গাছ বিক্রি করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের সামনে মাঠ ও ভবনের পাশে ১৯৯২ সালে গাছগুলো লাগানো হয়েছে। ২১ মে এই ২৫টি গাছ কাটা হবে। কলেজের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী বলছেন, গাছগুলো কলেজের পরিবেশ ঠান্ডা রাখে।































































































































































































































