রাজশাহীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বৈদ্যুতিক লাইনে উন্নয়নকাজের অংশ হিসেবে ১০ থেকে ২৪ মের মধ্যে ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৫ ও ২২ মে এই কার্যক্রমের বাইরে রাখা হয়েছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
একদিন বিরতির পর ১৬ মে বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।































































































































































































































