রাজশাহীতে এক তরুণকে চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। নির্যাতনের ভিডিও মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। গতকাল রোববার মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই তরুণ লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন।
মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন। ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়।































































































































































































































