রামিসা হত্যার দুই আসামি আদালতে হাজির হয়েছেন। তারা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। তাদের আদালতে হাজির করা হয়েছে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুল রহমান দুলুও আদালতে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলেছে, ওইদিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।































































































































































































































