রানা প্লাজা ধসের ১৩ বছর পর এসে এভাবেই নিজের আকুতি ও অসহায়ত্ব তুলে ধরেন ওই ঘটনায় আহত সাদ্দাম হোসেন। তিনি বলেন, রানা প্লাজা ধসে হাত হারিয়েছি। শুধু আমি না, আমার মতো আরও অনেকে হাত–পা হারিয়েছেন। অথচ ১৩ বছর পার হলেও আমরা এখনো এই ঘটনার উপযুক্ত বিচার, পুনর্বাসন ও চিকিৎসা পাইনি।
একই ঘটনায় আহত শ্রমিক নিলুফার ইয়াসমিন বলেন, রানা প্লাজার আহত ও নিহত শ্রমিক ও তাঁদের পরিবার কেমনে জীবনযাপন করছে, কেউ এখন আর তার খোঁজ রাখে না। শ্রমিকেরা আজও রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছেন, আর কত কাঁদবেন, সেই প্রশ্ন রাখেন তিনি জাতির সামনে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় এভাবেই নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন রানা প্লাজা ধসে আহত এই দুই শ্রমিক।































































































































































































































