রংপুরের বদরগঞ্জে ইটভাটার কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে প্রায় ৪০ একর ধানের ফসল নষ্ট হয়ে গেছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় জিবিএল ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধানক্ষেতের পাশেই ইটভাটার ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারণে ধানের গাছ হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে । ধানের শীষগুলো পুড়ে ও হলদে হয়ে যাচ্ছে।
কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জিবিএল ইট ভাটার মালিক মাজেদ আলী মেম্বার বলেন, আমার ইটভাটায় এখনো আগুন রয়েছে। ইট ভাটার গ্যাসে তাদের ধানক্ষেত নষ্ট হয়নি।































































































































































































































