রংপুরে দুই পক্ষের দ্বন্দ্বে যুবক নিহত

রংপুরে দুই পক্ষের দ্বন্দ্বে যুবক নিহত

রংপুরের বদরগঞ্জে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে পৌরসভার আম্বিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে। নিহত আরিফুল ইসলাম (৩০) বদরগঞ্জ পৌরসভার পাঠানপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বদরগঞ্জ থানার পুলিশ জানায়, রংপুরের আদালতে একটি মামলার হাজিরা দিতে যান মমিনুলসহ পাঁচজন। প্রতিপক্ষের ফিরোজ শাহ আদালত চত্বরে তাঁদের ওপর হামলা করেন। এতে মমিনুলসহ তিনজন আহত হন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।