র‍্যাবের হাতে গ্রেপ্তার কুষ্টিয়ায় পীর হত্যা মামলার আসামি

র‍্যাবের হাতে গ্রেপ্তার কুষ্টিয়ায় পীর হত্যা মামলার আসামি

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে র‍্যাব গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজীব মিস্ত্রি পীর হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরের দারোগার মোড় এলাকায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

এ নিয়ে এ পর্যন্ত এজাহারভুক্ত একজন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হলো। রাজীবকে আজ শুক্রবার দৌলতপুর থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।