প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২২: ৫৬ রিহ্যাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভার মাধ্যমে নতুন কমিটি তাদের কার্যক্রম শুরু করে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
বোর্ড সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আকতার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং চট্টগ্রাম রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোরশেদুল হাসানসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে ৭ জন অফিস বেয়ারার ও ২২ জন পরিচালক নির্বাচিত হন। আপিল কার্যক্রম শেষে গতকাল (২১ এপ্রিল মঙ্গলবার) রাতে নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।































































































































































































































