উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার) প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ৪২ কক্সবাজারের উখিয়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভেসে আসা বর্জ্যে বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। ধান কাটার মৌস৮মে এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়দের দাবি, বর্জ্য পানিতে ভেসে এসে মাছকারিয়া বিল এলাকার প্রায় ৫ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। তবে উপজেলা কৃষি অধিদপ্তর এ ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে বৃষ্টির পানির সঙ্গে ভেসে আসা প্লাস্টিক, পলিথিন, বোতলসহ নানা বর্জ্য ধানক্ষেতে জমে আছে। এতে পেকে যাওয়া বোরো ধান পানিতে ডুবে নষ্ট হতে শুরু করেছে।































































































































































































































