রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে মাইন বিস্ফোরণে

রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে মাইন বিস্ফোরণে

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীর চরে মাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। মাছ ধরতে ওই যুবক চরটিতে গিয়েছিলেন। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীতে নাফ নদীর শূন্য রেখার কাছে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ( ক্যাম্প-১০) জি-৯ ব্লকের বাসিন্দা নিজামত আলীর ছেলে। তাঁকে আহত অবস্থায় উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকালও উখিয়ার পার্শ্ববর্তী এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।