গাজীপুর থেকে মানিকগঞ্জে পদযাত্রা শুরু রোভার স্কাউটদের

গাজীপুর থেকে মানিকগঞ্জে পদযাত্রা শুরু রোভার স্কাউটদের

রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মান 'প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড' অর্জনের লক্ষ্যে দুটি রোভার স্কাউট দল পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে বের হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মানিকগঞ্জের উদ্দেশে তাদের পাঁচ দিনের পদযাত্রা শুরু হয়েছে।

পরিভ্রমণে অংশ নেওয়া দলগুলো হলো মৌচাক মুক্ত স্কাউট গ্রুপ ও মানিকগঞ্জ সরকারি কলেজ রোভার গ্রুপ। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে দলনেতা হিসেবে আছেন আফরিক আহাম্মেদ, সাইফুল ইসলাম, আল সানিয়াত ইসলাম, গার্ল-ইন রোভার স্কাউট দলের দলনেতা কবিতা আক্তার এবং সদস্য নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা।

পরিভ্রমণকালে স্কাউট সদস্যরা জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমও চালাবেন। তাঁরা প্লাস্টিক বর্জন, বায়ুদূষণ রোধ, মাদকবিরোধী প্রচারণা, ডেঙ্গু প্রতিরোধ ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে জনগণকে সচেতন করবেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও পৌঁছে দেবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।