রূপগঞ্জে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটে প্রাইভেট কারের ধাক্কায়

রূপগঞ্জে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটে প্রাইভেট কারের ধাক্কায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিন শ ফিট জলসিঁড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো রিফাত (২০) ও সাব্বির হোসেন (২১)। সাব্বির ঢাকার খিলগাঁও মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আর রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে। রিফাতের মামা জানে আলম প্রথম আলোকে বলেন, বাঞ্ছারামপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকায় আসছিল দুই বন্ধু। পথে রূপগঞ্জের তিন শ ফিট জলসিড়ি এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।