রূপগঞ্জে পুলিশকে অবরোধ করে আটক যুবদল নেতাকে ছিনতাই

রূপগঞ্জে পুলিশকে অবরোধ করে আটক যুবদল নেতাকে ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ও হত্যা, মাদক ব্যবসা সহ একাধিক মামলার পলাতক আসামি শামিম মিয়াকে রূপগঞ্জ থানা পুলিশ আটক করলে পুলিশকে অবরোধ করে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে শামিম মিয়ার সহযোগীরা। এ সময় শামিমের সহযোগীদের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরে অতিরিক্ত সদস্য নিয়ে অভিযান চালিয়ে শামিম মিয়ার স্ত্রীসহ ১৩ জনকে আটক করে পুলিশ। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রুটিন অভিযানের সময় সোমবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি শামিম মিয়াকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।