রূপপুর প্রকল্পে ড্রেসিং টেবিল কেনার অবিশ্বাস্য হিসাব

রূপপুর প্রকল্পে ড্রেসিং টেবিল কেনার অবিশ্বাস্য হিসাব

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আলোচিত বালিশ–কাণ্ডের পরে ড্রেসিং টেবিল কেনার এমন অবিশ্বাস্য হিসাব সামনে এসেছে। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের তদন্তে উঠে এসেছে, রূপপুর প্রকল্পের আবাসন ভবন ‘গ্রিন সিটি’তে আসবাব কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। শুধু ড্রেসিং টেবিল কেনাতেই ৩ কোটি ৩৩ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে।

প্রকল্পে মোট ১ হাজার ৩৪২টি ড্রেসিং টেবিল কেনা হয়েছিল। এর মধ্যে ২১টি ড্রেসিং টেবিল কেনা হয় প্রতিটি ৫ লাখ ৫০ হাজার টাকা দরে। ১৫টি কেনা হয় ১ লাখ ৪৭ হাজার টাকা করে। ২৯৪টি ড্রেসিং টেবিলের দাম ধরা হয় ৫৫ হাজার টাকা করে। বাকি ড্রেসিং টেবিলগুলোর বেশির ভাগের দামও ছিল ৪০ হাজার টাকার বেশি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, একই প্রকল্পে একই ধরনের পণ্যের দামে এমন অস্বাভাবিক পার্থক্য স্বাভাবিক নয়। এই কেনাকাটায় প্রচলিত নিয়মনীতি মানা হয়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।