র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে শুধু র্যাবের হাতেই প্রায় দেড় হাজার অপরাধী ধরা পড়েছে। তাঁদের অনেকে পরবর্তী সময়ে 'আইনের মারপ্যাচে' জামিনে ছাড়া পেয়ে আবার অপরাধে জড়াচ্ছে বলে জানিয়েছেন র্যাব–২–এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার।
র্যাব–২ অধিনায়ক খালিদুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর অঞ্চলের মাদক, ছিনতাইকারী, কিশোরগ্যাংয়ের সদস্য। আইনি মারপ্যাঁচে তারা ফিরে এসে আবার অপরাধ করছে। এমনকি একই অপরাধীকে দুইবার, তিনবার করে গ্রেপ্তার করা হয়েছে; কিন্তু তারা ছাড়া পেয়ে আবার অপরাধে জড়াচ্ছে।
র্যাব–২ অধিনায়ক খালিদুল হক বলেন, একজন অপরাধী যতবার অপরাধ করবে, কোনোবারই ছাড় দেওয়া হবে না জানিয়ে র্যাব কর্মকর্তা খালিদুল হক বলেন, একই অপরাধ বারবার করলে বর্ধিত সাজার বিধান আছে। অপরাধীরা বারবার অপরাধ করে তার সাজার মেয়াদকেই বাড়াচ্ছে। এতে অবশ্যই অপরাধীরা নিজের ক্ষতি নিজে করছে।































































































































































































































