সদরঘাটে যাত্রীর ভিড়, টার্মিনালমুখী সড়কে যানজট

সদরঘাটে যাত্রীর ভিড়, টার্মিনালমুখী সড়কে যানজট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনালে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীবাহী লঞ্চে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও টার্মিনালমুখী সড়কে তীব্র যানজট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সদরঘাট থেকে ৩৫টি লঞ্চ ছেড়ে গেছে। একই সময়ে টার্মিনালে এসে পৌঁছেছে ৪৩টি লঞ্চ।

দুপুরে সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, কালাইয়া, হাতিয়া, চরফ্যাশন, পটুয়াখালী, ভোলা ও ইলিশা রুটে যাত্রীর চাপ তুলনামূলক বেশি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।