সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা

সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা আসমা আক্তার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সহকর্মী হালিমা খাতুনকে বেত্রাঘাত করেন। এ ঘটনায় হতবাক অন্য শিক্ষকরা।

হালিমা খাতুন জানান, সকালে শিক্ষার্থীদের নিয়ে খেলার কার্যক্রম শেষে স্কুলে ফেরার পর আসমা আক্তার তার সঙ্গে অশোভন ভাষায় কথা বলেন এবং গালমন্দ করেন। কথা কাটাকাটির সময় তিনি বেত দিয়ে আঘাত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।