চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এই ঘটনায় দুই উপ-পরিদর্শক (এসআই) সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, ৯৯৯-এ কলের মাধ্যমে সারিকাইতে মাদকসহ দিদার নামে এক ব্যক্তিকে আটকের খবর পায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বিএনপির দুটি পক্ষকে সংঘর্ষে লিপ্ত দেখতে পায়।
সংঘর্ষে মান্না নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয় মাদকচক্র ও তাদের অনুসারীরা একত্রিত হয়ে পুলিশের ওপর দায় চাপিয়ে সংঘবদ্ধ হামলা চালায়।































































































































































































































