সংসদ ভবনে ঈদের জামাতের আয়োজন

সংসদ ভবনে ঈদের জামাতের আয়োজন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার দিনের সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেওয়া মুসল্লিদের অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জামাতে জায়নামাজ, মুঠোফোন ও প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ কিংবা বস্তু সঙ্গে না আনার জন্যও অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।