সারগামের পিলার বাদল, যে সংগীতের আস্থা তৈরি করেছিলেন
সারগাম স্টুডিওর কর্ণধার ফারুক আহমেদ বাদলের স্মরণসভায় কথা বলছিলেন সংগীতশিল্পী রফিকুল আলম।
আশির দশকের বাংলাদেশে ব্যান্ড সংগীত তখনো মূলধারায় জায়গা করে নিতে পারেনি। এ ধারার গান নিয়ে আগ্রহ ছিল মূলত পশ্চিমা সংগীতপ্রেমী এক ছোট শ্রোতাগোষ্ঠীর মধ্যে।































































































































































































































