ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার রাতে টর্চলাইট জ্বালিয়ে সদর ইউনিয়নের সাগরদিঘির পাড় গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সাগরদিঘির পাড় গ্রামের বালুর মাঠ দখলে নিয়ে কয়েক দিন ধরে পশ্চিম পাড়ার প্রভাবশালী বোরহান মিয়া সেখানে ধান ও খড়কুটো শুকাচ্ছিলেন।
এ সংঘর্ষে সরাইল থানা–পুলিশের দুই সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।































































































































































































































