সরকার চায় সীমিত আকারে পাথর কোয়ারি ইজারা

সরকার চায় সীমিত আকারে পাথর কোয়ারি ইজারা

সিলেট ও সুনামগঞ্জে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বাদ দিয়ে অন্য এলাকাগুলোয় সীমিত আকারে পাথর উত্তোলনের অনুমতি দিতে চায় সরকার। পাথর উত্তোলনের প্রভাব প্রতিবেশ ও পরিবেশে কেমন হবে, তা নিরূপণের পর এ সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পরিবেশ সংরক্ষণ করে খনিজ সম্পদ আইন এবং পরিবেশসংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে, সরকারঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) বাদ দিয়ে বাকি সব জায়গায় কীভাবে সীমিত আকারে পাথর কোয়ারিগুলো ইজারা দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকের এ সভা হয়েছে।

এ বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাঠপর্যায় থেকে আমাদের আগে একটা জরিপ দরকার। সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, খনিজসম্পদ মন্ত্রণালয়ের একজন সদস্যকে নিয়ে কমিটি করা হবে। কমিটি যদি চায়, আরও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে পারবে।’

এ মাসের শেষের দিকে এ কমিটির প্রতিবেদন চলে আসবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী মাসের প্রথম সপ্তাহে আমরা আবার বসব।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।