সাতক্ষীরার আম বাজারে আসছে নির্ধারিত সময়ে। জেলা প্রশাসন অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা করেছে। নির্ধারিত সময়ের আগে কোনো জাতের আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ বিভিন্ন বৈশাখী জাতের আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। জনপ্রিয় সুগন্ধি জাতের হিমসাগর আম বাজারে আসবে ১৫ মে। ল্যাংড়া আমের জন্য অপেক্ষা করতে হবে আরও এক মাস। আগামী ২৭ মে থেকে এ জাতের আম পাড়া যাবে। আর জুনের শুরুতে ৫ জুন থেকে আম্রপালি সংগ্রহ করা হবে।































































































































































































































