সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার (৫০) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
কামরুন নাহার সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী ছিলেন। তিনি ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলামের স্ত্রী।
কামরুন নাহারের ভগ্নিপতি আইনজীবী ফাহিমুল ইসলাম বলেন, গতকাল রাত আটটার দিকে বাড়ির সামনে একটি আমবাগানে দাঁড়িয়ে ছিলেন কামরুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।































































































































































































































