সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহত তাছলিমা খাতুনের বাড়ি সদর উপজেলার উত্তর বহেরা গ্রামে। তিনি নুরুজ্জামানের মেয়ে। অভিযুক্ত সাদ্দাম হোসেন (৪২) লক্ষ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাছলিমা ও সাদ্দাম দম্পতির ১৩ বছর বয়সী একটি মেয়ে ও ৯ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তাছলিমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।































































































































































































































