ঢাকার সাভার উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে সাভারের কমলাপুর এলাকার একটি মাদ্রাসায় ঘটনাটি ঘটে। আজ শনিবার দুপুরে সাভারের ভবানীপুর এলাকা থেকে মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, মেয়েটি ওই মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় প্রধান শিক্ষক কামরুজ্জামান শিক্ষার্থীর সঙ্গে অশালীন কথাবার্তা বলতেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে হাত দিতেন।































































































































































































































