সাভারে পশুর হাটে ইজারাদারের লোকজনের হামলায় গরু বিক্রেতার মৃত্যু

সাভারে পশুর হাটে ইজারাদারের লোকজনের হামলায় গরু বিক্রেতার মৃত্যু

ঢাকার অদূরে সাভারে পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে ইজারাদারের লোকজনের হামলায় এক গরু বিক্রেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় নিজের ভাগনেকে বাঁচাতে এগিয়ে গেলে শহীদুল্লাহ কায়সার (৫০) নামের ওই ব্যক্তি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ বুধবার রাতে সাভারের শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ কায়সার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি নিজ এলাকায় ওষুধের ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শী ও শহীদুল্লাহর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার তাঁর ভাই মাসুদ রানা ও ভাগনে ফিরোজ কবিরকে সঙ্গে নিয়ে ১৮টি গরু ও দুটি ছাগল বিক্রির জন্য পাড়াগ্রাম পশুর হাটে যান শহীদুল্লাহ কায়সার। ইতিমধ্যে ১৪টি গরু ও ছাগল বিক্রি হয়ে গেছে। বাকি চারটি গরু বিক্রির জন্য হাঁটে অবস্থান করছিলেন তাঁরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।