ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহকালে দুটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন এক মাদক কারবারি ও তাঁর সহযোগীরা। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দেশ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক তাইফুর রহমান, ক্যামেরাপারসন কাইয়ুম, চালক জয়নাল এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।
আহত সাংবাদিকদের ভাষ্য, গতকাল শুক্রবার সকালে অফিসের অ্যাসাইনমেন্টে মাদক ব্যবসা ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহের জন্য সাভারের পশ্চিম রাজাশন এলাকায় যান তাঁরা।































































































































































































































