সাভারে তিনজন আটক, বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ

সাভারে তিনজন আটক, বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ

ঢাকার সাভার উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদকসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৪। গতকাল রোববার রাতে উপজেলার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ ইসলাম (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)। আজ সোমবার দুপুরে র‍্যাব-৪–এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।