সীমান্তে মাইন বিস্ফোরণে তিন নিহত

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন, অংক্যমং তংচঙ্গ্যা, চোপোচিং চাকমা, চিংক্ষং চাকমা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। তিনি জানান, বিজিবি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তে চলাচলে বিধি নিষেধ রয়েছে।

মাইন বিস্ফোরণে নিহতদের উদ্ধার করা হয়েছে। ঘুমধুম ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, সকালে মিয়ানমার সীমান্তে কলাবাগানে কাজ করতে গিয়েছিল তারা। ফেরার সময় মাইন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে মাইন বিস্ফোরণে আরো দুইজন নিহত হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।