গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় এলাকায় শুক্রবার সকালে একটি শালিক পাখি ল্যাম্পপোস্টে আটকে পড়ে। পাখিটির পা ল্যাম্পপোস্টের মাথায় আটকে যায়। স্থানীয় জনতা ল্যাম্পপোস্টে উঠে উদ্ধারের সাহস পায়নি। কিন্তু এক যুবক সুমন শেখ ল্যাম্পপোস্ট বেয়ে ওপরে উঠে পাখিটিকে সতর্কতার সঙ্গে মুক্ত করেন।
সুমন শেখ গোয়ালঙ্ক গ্রামের মুজিবুর শেখের ছেলে। পেশায় ভ্যানচালক। সুমন শেখ বলেন, পাখিটা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছিল। দেখে আর স্থির থাকতে পারিনি। আল্লাহর উপর ভরসা করে উঠে পড়ি। পাখিটাকে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে।
স্থানীয়রা জানান, সুমন শেখের এই মানবিক উদ্যোগ শুধু একটি ঝুটশালিক পাখির জীবনই রক্ষা করেনি, বরং সমাজে সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে।































































































































































































































