শরীয়তপুর প্রেসক্লাবের নতুন দপ্তর সম্পাদক নির্বাচিত

শরীয়তপুর প্রেসক্লাবের নতুন দপ্তর সম্পাদক নির্বাচিত

শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি মো. আল-আমিন। একই নির্বাচনে সভাপতি হিসেবে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

এছাড়া সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।