শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাইবরণ মেলা

শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাইবরণ মেলা

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাইবরণ মেলা। আজ রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। মেলায় কেনাকাটার প্রধান আকর্ষণ বড় মাছ, মৌসুমি ফল, দই-মিষ্টি, ছাতা, নতুন কাপড় ও মসলার সামগ্রী।

শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের নন্দীগ্রাম সড়কের দুই পাশে বসেছে মেলাটি। স্থানীয়ভাবে 'কেল্লাপোষী' নামে পরিচিত মেলাটি 'জামাইবরণ' মেলা হিসেবেই বেশি পরিচিত। এটি মূলত কেল্লা ও পোষী মৌজার জমিতে বসে।

স্থানীয় লোকজনের দাবি, এর সূচনা হয়েছিল ১৫৫৬ সালে। মেলার কেন্দ্রস্থলে আছে অন্তত ২০০ বছরের পুরোনো একটি বটগাছ। গাছটির নিচে টিনের ছাউনির ভেতরে আছে একটি মাজার। সেখানে ভক্তরা মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।