শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ের কারণে বিদ্যুৎহীনতা

শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ের কারণে বিদ্যুৎহীনতা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কালবৈশাখীতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও উপড়ে যাওয়ার পাশাপাশি সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ায় উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্রায় ২৬ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৪০ হাজার গ্রাহক।

গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর ও নয়াবিল ইউনিয়ন এবং পাশের কাংশা ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে অন্তত ৫০টি কাঁচা ও টিনশেড ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের তারের ওপর গাছ উপড়ে পড়ে। অনেক স্থানে খুঁটি ভেঙে পড়ে এবং সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যায়।

শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। আরও ৭টি খুঁটি উপড়ে গেছে। ট্রান্সফরমারসহ ৭টি খুঁটি মাটিতে পড়ে গেছে। বিভিন্ন স্থানে প্রায় ৩০০ মিটার সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গেছে। এতে পল্লী বিদ্যুতের বিতরণব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।