শিবালয়ে বালু উত্তোলনে দ্বন্দ্বে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে

শিবালয়ে বালু উত্তোলনে দ্বন্দ্বে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার দুর্গম আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে এই এলাকায় কুপিয়ে ও গুলি করে একজনকে হত্যা করা হয়।

স্থানীয় ও শিবালয় থানার পুলিশ সূত্রে জানা গেছে, এবার উপজেলার তেওতা এলাকায় বালুমহাল ইজারা পেয়েছে মেসার্স ইকরাম কনস্ট্রাকশন। আজ সকাল ছয়টার দিকে যমুনা নদীর দুর্গম চর আলোকদিয়া এলাকায় ইঞ্জিনচালিত ট্রলারে করে ১০–১২ জন ব্যক্তি আসেন।

এরপর সেখানে তাঁরা তিনটি খননযন্ত্রে থাকা ইজারাদার প্রতিষ্ঠানের লোকজনকে ভয়ভীতি দেখাতে ফাঁকা গুলিবর্ষণ করে ট্রলার নিয়ে চলে যান। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।