শীর্ষ সন্ত্রাসী টিটনের মৃত্যু ঘটে গুলিতে

শীর্ষ সন্ত্রাসী টিটনের মৃত্যু ঘটে গুলিতে

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০: ৩৩ রাজধানীর নিউমার্কেট থানাধীন শাহ নেওয়াজ ছাত্রাবাসের বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন (৫৮) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী রতন নামের এক কিশোর জানায়, টিটন দ্রুত হেঁটে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে মাস্ক পরিহিত এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে। পরে দৌড়ে তার কাছে গিয়ে আরো দুটি গুলি করে। এতে টিটন পড়ে গেলে ওই ব্যক্তি তার সামনে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে আবারও গুলি করে।

এ সময় লোকজন জড়ো হলে ওই দুর্বৃত্ত আরেকটি ফাঁকা গুলি করে দৌড়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।