শিশুদের ভবিষ্যৎ বড় বিপর্যয়ের মুখে

শিশুদের ভবিষ্যৎ বড় বিপর্যয়ের মুখে

শিশুরা এখন নিজ পরিবার, স্বজন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান কোথাও নিরাপদ নেই। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এমনকি হামে আক্রান্ত হয়েও শত শত শিশুর মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতি শিশুদের ভবিষ্যৎকে বড় বিপর্যয়ের মুখে ফেলছে। পরিস্থিতি সামলাতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সরকার ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।

হামে শিশুমৃত্যু এবং ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন এই আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ আল মামুন। তিনি দেশে রাষ্ট্রীয় অবহেলায় হামের কারণে শিশুমৃত্যু হচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদ জানান। পাশাপাশি শিশুদের ওপর সব ধরনের নৃশংসতারও প্রতিবাদ জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।