বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে ভাঙা সড়কে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবীদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হোসেন (৮) দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দেবীদ্বার পৌরসভার বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসা থেকে বাবার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল শিশু খালিদ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।