শিশুকে ধর্ষণের চেষ্টা করে হত্যা করা ইজিবাইকচালক

শিশুকে ধর্ষণের চেষ্টা করে হত্যা করা ইজিবাইকচালক

ফরিদপুরে একটি শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যা করেছে ইজিবাইকচালক ইসরাফিল মৃধা (২৪)।

গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদরের বাখুন্ডা রেলস্টেশনের পাশের কলাবাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যা করেছে ইজিবাইকচালক ইসরাফিল মৃধা (২৪)।

পুলিশ জানায়, গতকাল লাশটি উদ্ধার হওয়ার পর শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ইসরাফিল মৃধা (২৪), নাছিমা বেগম (৪৫) ও তাঁর ছেলে শেখ আমিনকে (১৯) গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।