ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর একটি কলাবাগান থেকে কবিতা আক্তার নামের সাত বছর বয়সী এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলস্টেশন-সংলগ্ন কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবিতা আক্তার বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। পাঁচ বোনের মধ্যে সবার ছোট কবিতা স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণিতে পড়ত। ২৪ এপ্রিল সন্ধ্যায় সে নিখোঁজ হয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।































































































































































































































