রাজশাহীতে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যা দাবি পরিবারের

রাজশাহীতে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যা দাবি পরিবারের

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের পরদিন একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বাড়ির পাশের একটি খেজুরগাছের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।

পরিবারের দাবি, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত হুমায়রা জান্নাত (৪) দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাসিবুল হোসেন স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল হুমায়রা। একপর্যায়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন রাতভর বাড়ির আশপাশ, পুকুর ও ঝোপঝাড় এলাকায় তল্লাশি চালায়। কিন্তু কোথাও শিশুটির সন্ধান মেলেনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।