১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৭তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে চিত্রকর্ম, আলোকচিত্র, ডিজিটাল আর্টসহ মোট ৯২টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে এই প্রদর্শনী হয়। টেরাকোটা ক্রিয়েটিভস এই প্রদর্শনীর আয়োজন করে।
এ প্রদর্শনী সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। প্রদর্শনীতে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম তুলে ধরা হয়।
প্রদর্শনীতে চিত্রশিল্পী অমিতাভ সরকার, তাজলিন আক্তার, সালেহা খাতুন, তপু দাসসহ মোট ১০ জন শিল্পীর চিত্রকর্ম এবং এ এফ এম মনিরুজ্জামান শিপুর ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়েছে।































































































































































































































