শ্রীবরদীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ইউপি সদস্যের বাড়িতে আগুন

শ্রীবরদীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ইউপি সদস্যের বাড়িতে আগুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন।

আজ সোমবার সকালে উপজেলার মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম (৩২) শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা।

সংঘর্ষে আহত অন্তত ১৫ জনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।