শ্রীমঙ্গলে মসজিদের ভেতর হামলায় একজন নিহত

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর হামলায় একজন নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর হামলায় হাফিজ মিয়া (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল কুমিল্লা পাড়ার ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জসিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ মিয়া মসজিদের ইমামের অনুপস্থিতিতে আজান দিতেন এবং ইমামতির দায়িত্বও পালন করতেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।