মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় পুকুরে ডুবে রিকশাচালক মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের শরবত আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মোহাম্মদ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সিলেট অঞ্চলে বসবাস করতেন এবং শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় ‘হাসিম পাগলা’ নামে পরিচিত ছিলেন।
শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা পুকুরে পা ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।































































































































































































































