গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের চুক্কা বাড়ির কবির হোসেন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি আকাশমনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে আকাশমনি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কবির হোসেনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী শ্রীপুর মডেল থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মেয়ে রেখা জানান, তার বাবা কয়েক দিন ধরে বিষন্নতায় ভুগছিলেন এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।































































































































































































































